নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ তেলিয়ামুড়া থানার বহুল আলোচিত ফেন্সিডিল কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর অজিত দেববর্মা, এস.আই রাজেন্দ্র রিয়াং, ওমেন এস.আই শম্পা দাস এবং স্পেশাল ব্রাঞ্চ তেলিয়ামুড়া ইউনিটের আই.সি এ.এস.আই শচীন্দ্র দেববর্মা। রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তার কৃত চারজন'কে সোমবারই খোয়াই জেলা আদালতে হাজির করেছে ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের দায়িত্বে রয়েছেন ডি.এস.পি পৌষধন রূপিনী, ইন্সপেক্টর রঘুলাল
এর মধ্যে ওমেন এস.আই শম্পা দাস এবং এ.এস.আই শচীন্দ্র দেববর্মা'কে তেলিয়ামুড়া থানার পুলিশ মেডিকেল চেকআপ শেষে আদালতে তোলা হয়েছে। অন্যদিকে সেকেন্ড ওসি অজিত দেববর্মা এবং এস.আই রাজেন্দ্র রিয়াং'কে গত ২৩'শে মে তেলিয়ামুড়া থানা থেকে ক্লোজ করে খোয়াই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়, তাদের'কে সেখান থেকেই খোয়াই জেলা আদালতে হাজির করা হয়েছে রিমান্ডের আবেদন জানিয়ে।
এই মামলায় তেলিয়ামুড়া থানায় 305, 306, 316(5), 61 of BNS এবং 21(c) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ যোগসাজশের অভিযোগ সামনে আসায় রাজ্য পুলিশের তরফে কঠোর তদন্ত শুরু হয়েছে।এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে আদালত কি রায় কার্যকর করে।