'SBI Sanjeevani - Clinic on Wheels' এবং  Ramky Foundation এর  উদ্যোগে  কাছিমছড়ায় অনুষ্ঠিত হলো বিশেষ স্বাস্থ্য শিবির

May 25, 2026

'SBI Sanjeevani - Clinic on Wheels' এবং Ramky Foundation এর উদ্যোগে কাছিমছড়ায় অনুষ্ঠিত হলো বিশেষ স্বাস্থ্য শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে  'SBI Sanjeevani - Clinic on Wheels' এবং  Ramky Foundation এর  উদ্যোগে  সোমবার আমবাসা মহাকুমার  কাছিমছড়ায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। 'SBI Sanjeevani - Clinic on Wheels' ও  Ramky Foundation -এর এই  উদ্যোগটির মূল লক্ষ্যই হলো প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা।এদিনের শিবিরে চিকিৎসার ফোকাস ছিল "Dental Care for All" অর্থাৎ সকলের জন্য দাঁতের যত্ন ও চিকিৎসা।সম্পূর্ণ কর্মসূচিটি যৌথভাবে পরিচালনা করছে SBI Foundation এবং Ramky Foundation।ব্যাংকিং পরিষেবার বাইরে গিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই 'ক্লিনিক অন হুইলস' উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা প্রদান করা। উল্লেখ্য ২০২৫ জুন মাস থেকে ধলাই জেলায় গ্রামীণ প্রত্যন্ত এলাকায় কাজ করে চলছে SBI Foundation এবং Ramky Foundation । প্রত্যেকদিন জেলার কোনো না কোনো প্রান্তে তাদের স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। এবং প্রত্যন্ত এলাকায় বসবাসকারী লোকজনদের পরিষেবা দিয়ে চলছে। আজকের এই ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা এই ডেন্টাল ক্যাম্প থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে দাঁতের পরীক্ষা ও পরামর্শ পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ।

বিভাগ

সর্বশেষ খবর