ধলাইতে জন ভাগিদারী অভিযান সবসে দূর, সবসে পেহেলে কর্মসূচির আওতায় ৩২০৮৪ জন সুবিধাভোগী বিভিন্নভাবে উপকৃত হয়েছে

May 25, 2026

ধলাইতে জন ভাগিদারী অভিযান সবসে দূর, সবসে পেহেলে কর্মসূচির আওতায় ৩২০৮৪ জন সুবিধাভোগী বিভিন্নভাবে উপকৃত হয়েছে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অ্যাসপিরেশনাল জেলা ধলাইতে জন ভাগিদারী অভিযান সবসে দূর, সবসে পেহেলে কর্মসূচির আওতায় গত ১৮ মে থেকে আজ পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট ১১১ টি ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ ধলাই জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন অতিরিক্ত জেলা শাসক ভান লাল ডিকা ডার্লং। তিনি বলেন এই ক্যাম্প গুলির মধ্য দিয়ে ৩২০৮৪ জন সুবিধাভোগী বিভিন্নভাবে উপকৃত হয়েছে। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, কৃষাণ ক্রেডিট কার্ড, পি আর টি সি, পেনশন যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ সুবিধা গ্রহণ করে এর মধ্য দিয়ে প্রশাসন মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। এই ক্যাম্প গুলিকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে যারা সহায়তা করেছেন উনাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

বিভাগ

সর্বশেষ খবর