নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। শুক্রবার তিনি সদ্য বিদায়ী বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। প্রদেশ বিজেপি কার্যালয়ে এই দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,সদ্য বিদায়ী রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ,মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ,মন্ত্রী কিশোর বর্মন ,মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে বিধায়ক অভিষেক দেবরায় নিযুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ।তিনি জানান ,প্রথমবারের বিধায়ক অভিষেক দেবরায়। তার বয়স কম। কিন্তু বুথ কমিটির সভাপতি থেকে মন্ডল সভাপতি ,জেলা সভাপতি এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিধায়ক অভিষেক দেবরায় এর নেতৃত্বে রাজ্যের বিজেপি সংগঠন আরো সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।এদিকে প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন মন্ত্রী কিশোর বর্মন। অভিষেক দেবরায় তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন বলে জানান তিনি। তার দক্ষ নেতৃত্বে রাজ্যে দল শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী কিশোর বর্মন।