নতুন সভাপতির নেতৃত্বে আরো মজবুত এবং শক্তিশালী হবে সংগঠন- প্রত্যাশা মুখ্যমন্ত্রীর

May 29, 2026

নতুন সভাপতির নেতৃত্বে আরো মজবুত এবং শক্তিশালী হবে সংগঠন- প্রত্যাশা মুখ্যমন্ত্রীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ 

বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে ।বিধায়ক অভিষেক দেবরায় সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ।শুক্রবার দলের রাজ্য দপ্তরে এক অনুষ্ঠানে পুরাতন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা , বিদায়ী রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান ,নেতৃত্বের পরিবর্তন বিজেপি দলের একটি পরম্পরা ।একসময় তিনি রাজ্য সভাপতি ছিলেন। এরপর সভাপতি হন রাজীব ভট্টাচার্য

তিনি খুব ভালো কাজ করেন। এবার প্রদেশ বিজেপির দায়িত্ব পড়ল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের হাতে ।    বুথ কমিটির সভাপতি থেকে মন্ডল সভাপতি জেলা সভাপতি এবং বিধায়ক হয়ে আজ তিনি প্রদেশ বিজেপির সভাপতি। তার সাংগঠনিক দক্ষতা রয়েছে

।তার নেতৃত্বে দল রাজ্যে আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন ,সামনেই ২০১৮ সালের রাজ্য বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সংগঠন কে আরো মজবুত করতে নতুন সভাপতির নেতৃত্বে নতুন উদ্যোগে কাজ শুরু হবে।

এদিন নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় জানান ,তার মূল দায়িত্ব থাকবে দল এবং সরকারের মধ্যে সমন্বয় সাধন করে সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত শক্তিশালী করে গড়ে তোলা ।এই ক্ষেত্রে দলের সকল অংশের নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বিভাগ