খেলাধুলার জগতে নারীদের অংশগ্রহণ ও সাফল্যকে আরও এগিয়ে নিতে শুরু হলো  ‘অস্মিতা সিটি লিগ’

May 29, 2026

খেলাধুলার জগতে নারীদের অংশগ্রহণ ও সাফল্যকে আরও এগিয়ে নিতে শুরু হলো ‘অস্মিতা সিটি লিগ’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খেলাধুলার জগতে নারীদের অংশগ্রহণ ও সাফল্যকে আরও এগিয়ে নিতে শুরু হলো বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া -এর উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের সহযোগিতায় আয়োজিত হচ্ছে খেলো ইন্ডিয়া ‘অস্মিতা সিটি লিগ’। নারীদের ক্রীড়াক্ষেত্রে উদ্বুদ্ধ করতে এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে— "খেল সে হি হ্যায় পেহচান"।আজ শুক্রবার ধলাই জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ধলাই জেলার আমবাসা স্থিত 'ধলাই ডিস্ট্রিক্ট স্পোর্টস হল'-এ আসর বসেছে এই মেগা টুর্নামেন্টের রাজ্য স্তরের জন্য ধলাই জেলা দলের খেলোয়ারদের সিলেকশন । এখানে আজ ব্যাডমিন্টন ও ​কবাডি দলের জন্য সিলেকশন হয় । স্থানীয় নারী ক্রীড়াবিদদের প্রতিভা অন্বেষণ এবং জাতীয় স্তরে তাদের তুলে ধরাই এই 'অস্মিতা সিটি লিগ'-এর মূল উদ্দেশ্য। ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শন করছেন। জেলা ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ জানান আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাডমিন্টন এবং কাবাডি খেলোয়ারদের সিলেকশন করা হয়। তিনি জানান ব্যাডমিন্টনে অনুর্ধ ১৪ এবং অনূর্ধ্ব ১৭ বছরের জন্য ছয় জন খেলোয়াড় জেলা দলের জন্য সিলেকশন করা হয়। অনূর্ধ্ব  ১৭ কাবাডি দলের জন্য ৯ জন খেলোয়াড় সিলেকশন করা হয়।তিনি আশা করেন , এই ধরনের উদ্যোগ গ্রামীণ ও জেলা স্তরের মেয়েদের খেলাধুলার মূল স্রোতে আসতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

বিভাগ