রাজ্যের সরকারি ডিগ্রী কলেজ গুলোতে শুরু হলো ভর্তি প্রক্রিয়া

Jun 22, 2026

রাজ্যের সরকারি ডিগ্রী কলেজ গুলোতে শুরু হলো ভর্তি প্রক্রিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সোমবার থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হল। সোমবার এক যুগে রাজ্যের ২৯ টি সরকারি ডিগ্রী কলেজে শুরু হয় ভর্তি প্রক্রিয়া ।এবছর প্রথমবারের মতো নলছড় সরকারি মহিলার ডিগ্রী কলেজকেও এই ভর্তি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে ।ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে এদিন রাজধানীর সবকটি কলেজেই নবাগত ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। রাজধানীর মহিলা মহাবিদ্যালয় ছাত্রীদের ভর্তি নিয়ে প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয় ।ভিড় উপলক্ষিত হয় এমবিবি কলেজেও। উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতেই চলছে ভর্তি প্রক্রিয়া ।উল্লেখ্য ,এবছর বিভিন্ন শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ২৮ হাজার ৯৬৭ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই নিরিখে রাজ্যের সরকারি কলেজগুলিতে পর্যাপ্ত সংখ্যক আসন উপলব্ধ রয়েছে ।ফলে অধিকাংশ ছাত্র-ছাত্রীই এ বছর উচ্চশিক্ষায় সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ডিগ্রী কলেজ গুলিতে মোট আসন সংখ্যা ছিল ৩১ হাজার ৯৫৪টি নতুন কলেজ এবং নতুন কোর্স চালুর ফলে চলতি শিক্ষাবর্ষে আরো অতিরিক্ত ২০৫ টি আসন যুক্ত হয়েছে। এর ফলে এ বছর আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১৫৯ টি।