আন্তর্জাতিক যোগ দিবস পালিত হাঁপানিয়ার আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে।

Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবস পালিত হাঁপানিয়ার আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। সেই সাথে তাল মিলিয়ে ত্রিপুরাতেও সাড়ম্বরে পালিত হলো এই বিশেষ দিনটি। রাজ্যের রাজধানী আগরতলার হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রদর্শনী কেন্দ্রে উপস্থিত বহু উৎসাহী মানুষ মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিদের সাথে যোগাসনে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সুস্থ জীবনের জন্য দৈনন্দিন জীবনে যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখতে যোগচর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত যোগাভ্যাস মানুষকে অনেক জটিল রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে।আজ হাঁপানিয়ার এই প্রদর্শনী কেন্দ্রটি যেন এক সুস্থতার বার্তায় ভরে উঠেছিল। সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তর্জাতিক যোগ দিবস পালনের মূল উদ্দেশ্য আজ সার্থক হয়েছে বলেই মনে করছেন আয়োজকরা।

বিভাগ

সর্বশেষ খবর