নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ২১শে জুন সারা বিশ্বের সাথে সংগতি রেখে ত্রিপুরা রাজ্যেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমবাসার ধলাই জেলা ক্রীড়া হলে । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেম্মালি দেববর্মা, ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস, ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা দিবাকর দেবনাথ সহ অন্যান্য । জেলাভিত্তিক এই যোগা দিবস অনুষ্ঠানে অতিথিগণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কর্মীরা ক্রীড়া শিক্ষক অরুণ দাসের সাথে যোগ ব্যায়াম করেন। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা জেলা সভাধিপতি সুস্মিতা দাস যোগা দিবসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন শরীর মন সুস্থ রাখতে যোগার গুরুত্ব অপরিসীম। রোগ মুক্ত জীবন গঢ়ে তুলতে যোগার গুরুত্ব অপরিসীম। সকলকে প্রত্যেকদিন যোগা করার আহ্বান জানান উদ্বোধক।