হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

Jun 24, 2026

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের শুরু থেকেই আলোচনায় হরমুজ প্রণালি। গুরুত্বপূর্ণ এ নৌপথ আটকে দিয়ে যুদ্ধে একপ্রকার জয় পেয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পক্ষে চুক্তিও করে নিয়েছে। এখন আবারও আলোচনায় এ নৌপথ।গত কয়েক সপ্তাহে ছোট ও গুরুত্বপূর্ণ পথ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে ইরান ও ওমান। ইরান এখন হরমুজ প্রণালিকে নিজেদের এবং ওমানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে তুলে ধরছে। সম্প্রতি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মাসকাটে বৈঠক করেছেন। ওই বৈঠকে আলবুসাইদি নিশ্চিত করেন হরমুজ প্রণালি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের হরমুজ প্রণালি-সংক্রান্ত অংশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।তিনি আরও জানান, উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কোনো ধরনের টোল ছাড়াই জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।তবে ইরান আগেই ইঙ্গিত দিয়েছে কৌশলগত এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভবিষ্যতে ফি আদায়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধের আগে হরমুজ প্রণালির যে পরিস্থিতি ছিল, তা আর আগের অবস্থায় ফিরবে না।তবুও আপাতত ইরান ও ওমান উভয়ই জানিয়েছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযানের জন্য টোলমুক্ত এবং উন্মুক্ত থাকবে।