নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সর্বনাশা নেশার বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে স্কুল সংলগ্ন এলাকায় পদযাত্রা সংঘটিত করল রাজধানীর বোধজং বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা। এই পদযাত্রায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫০ ছাত্র অংশগ্রহণ করে ।পদযাত্রাটি বিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন বোধজং বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় ভৌমিক ।তিনি জানান ,সমাজকে সুস্থ রাখতে নেশার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতেই এই রেলি সংঘটিত করা হয়েছে ।পদযাত্রা থেকে নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বলে জানান প্রধান শিক্ষক ।সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে ছাত্রদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে ।এই ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়েই রাজ্যের বিদ্যালয় গুলিতে এই ধরনের নেশা বিরোধী উদ্যোগ শুরু হয়েছে।