৬৮ হাজার ৪ ০০ শিশুকে নজরে রেখে পশ্চিম জেলায় স্টপ ডায়রিয়া ক্যাম্পেন শুরু

Jun 23, 2026

৬৮ হাজার ৪ ০০ শিশুকে নজরে রেখে পশ্চিম জেলায় স্টপ ডায়রিয়া ক্যাম্পেন শুরু

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বর্তমান সময়ে বর্ষা মরশুম চলছে।এই সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় ।ডায়রিয়ায় আক্রান্ত হয় শূন্য থেকে পাঁচ বছরের শিশুরা ।এই বিষয়টিকে নজরে রেখে ১৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত গোটা রাজ্যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেন -২০২৬ শুরু হয়েছে ।এদিন রাজধানীর ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম জেলা ভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেন -২০২৬ কর্মসূচির উদ্বোধন হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।অনুষ্ঠানে ছোট্ট শিশুদের মায়েদের হাতে ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট তুলে দেন উপস্থিত অতিথিরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,ডায়রিয়া নিয়ে আতঙ্কের কিছুই নেই। এই সময়ে ডায়রিয়ার পাদুর্ভাব দেখা দেয় ।শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের ডায়রিয়ার হাত থেকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে ।এরই অন্যতম হলো স্টপ ডায়রিয়া ক্যাম্পেন। মেয়র বলেন ,ডায়রিয়ার হাত থেকে শিশুদের রক্ষা করতেই এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এই অনুষ্ঠানের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার আধিকারিকরা উপস্থিত ছিলেন ।পশ্চিম জেলায় ৬৮ হাজার ৪০০ জনের মতো শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশু রয়েছে। আশা কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট বিতরণ করবেন। এর জন্য পর্যাপ্ত পরিমাণ ওআরএস এবং জিংক ট্যাবলেটের ব্যবস্থা করা হয়েছে।