বিজেপির মন্ত্রীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি

Jun 23, 2026

বিজেপির মন্ত্রীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দলের পক্ষ থেকে সাংগঠনিক বেড়ি পড়ানো হলো মন্ত্রীদের ।এখন থেকে সাংগঠনিক কাজে বিজেপির মন্ত্রীদের আরো বেশি যত্নবান হতে হবে ।নিজ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া  চলবেনা। উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সাংগঠনিক পর্যায়ে আলোচনা করতে হবে মন্ত্রীদের ।এদিন রাজ্য অতিথিশালায় আহুত বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে ।   বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় ,উত্তর পূর্বাঞ্চলের বিজেপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত তথা সংসদ সম্বিত পাত্রা, বিজেপি রাজ্য প্রভারী ডঃ রাজদীপ শাহা সহ রাজ্য মন্ত্রিসভার বিজেপি দলের সকল মন্ত্রীরা ।জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,এখন থেকে মন্ত্রীদের নিজ নিজ এলাকার সাংগঠনিক কাজকর্মেও সময় দিতে হবে ।মন্ডল এবং জেলা পর্যায়ের মাসিক বৈঠক গুলির সিদ্ধান্তগুলি কার্যকরী হচ্ছে কিনা সেই বিষয়ে মন্ত্রীদের খেয়াল রাখতে হবে ।এদিন গুরুত্বপূর্ণ বৈঠক  নিয়ে বিস্তারিত কিছু জানাতে চান নি প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। তিনি জানান ,এখন থেকে প্রতিমাসেই দলের মন্ত্রীদের সাথে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে ।সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংগঠনিক পর্যায়ের আলোচনা এই বৈঠকে হয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য ,ব্যক্তিগতভাবে অনুশাসনেই আবদ্ধ থাকতে ভালোবাসেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায় ।২০৩৮ সালের নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে অনুশাসনের মধ্যে রেখেই এগুতে চাইছেন তিনি ।এই লক্ষ্যেই মঙ্গলবার রাজ্য অতিথিশালায় মন্ত্রীদের নিয়ে তার এই সাংগঠনিক বৈঠক।