নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত মুছে দিলেন ফিরহাদ-অরূপ-ঋতব্রতেরা। তৃণমূলের সংগঠনেরও দখল নিয়ে নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা বিরোধী শিবির। তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। সেই তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে মধ্য হাওড়া বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেস আসলে একটি নাটকের দল।"মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "তাঁদের কে বলেছিল তাঁকে চেয়ারপার্সন করতে? আবার কে-ই বা বলেছিল তাঁকে সরিয়ে দিতে? এই নাটক এখনও চলছে। তৃণমূল হলো নাটকবাজ দল। আমি তো একে সার্কাস পার্টি বলতাম। বাংলার মানুষের কাছে অথবা আমাদের কাছে এর কোনও গুরুত্বই নেই।" সংখ্যালঘু বিষয়ক দফতরের বরাদ্দ কমানো নিয়ে তৃণমূলের তরফে রাজ্য সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, "এটি কোনও 'সংখ্যালঘু সরকার' নয়। এটি সমাজের সবার জন্য সরকার—'সবকা সাথ, সবকা বিকাশ'। আমি মুসলিমদের বলব, এই চোরদের থেকে দূরে থাকুন; তা না হলে আপনাদের অবস্থাও বাংলাদেশের মতো হয়ে যাবে। এই সরকার সবার জন্যই কাজ করে।"