নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সরকারি জায়গা দখলমুক্ত করতে এসে বাধার সম্মুখীন বিশালগড় dcm সহ প্রশাসনের আধিকারিকেরা। একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। দখলকৃত বাজার ব্যবসায়ীদের অভিযোগ পূর্বে জানানো হয়নি কেন। অন্যদিকে dcm জানাচ্ছে পর পর দুইবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কেন ১১৫ টি দোকান সরকারি জায়গায় দখল করে রাখা ভাঙ্গা হয়নি কেন। পরে পরিস্থিতি উত্ত্যক্ত হয়ে উঠলে ব্যবসায়ীরা দাবি করেন সাত দিনের সময় দেওয়ার জন্য। পরে ডিসিএম উচ্চ পর্যায়ে আলোচনার পর তাদেরকে জানিয়ে দেই যারা ফুটপাতের দোকান রয়েছে তিন দিনের মধ্যে ভাঙতে হবে এবং যাদের বিল্ডিং সাত দিনের মধ্যে ভাঙতে হবে নতুবা প্রশাসন ৭ দিন পর ব্যবস্থা নিবে। উল্লেখ্য দীর্ঘদিন যাবত মধুপুর বাজারে ১১৫ টি দোকান সরকারি জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল। যার পরিপ্রেক্ষিতে বাজার ছোট হওয়ার দরুন গাড়ি নিয়ে আসা যাওয়া ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যার হলে প্রশাসন সে ব্যবস্থা গ্রহণ করে। এদিকে ডিসিএম সাফ জানিয়ে দেয় আগামী সাত দিনের মধ্যে না হলে বুলডোজার ব্যবহার করে ১১৫ টি দোকান পুরোপুরি ভেঙে দেওয়া হবে।