বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস পালন করবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব

Jun 24, 2026

বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস পালন করবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগামী ২ জুলাই আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস ।এ বছরেও আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ।এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।কর্মসূচি গুলির মধ্যে রয়েছে ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য বীমার ব্যবস্থা ।দুই জুলাই বিকেল চারটায় আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ বছর আরো ১০ জন ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিককে বীমার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া দুই জুলাই বিকেল সারে পাঁচটা থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক প্রিতী ফুটবল ম্যাচের আয়োজন করেছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ।এই প্রীতি ফুটবল ম্যাচে সংগঠনের  সদস্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যরা ।ফ্লাড লাইটে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের সভাপতি শান্তনু বণিক । তিনি জানান, ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের বীমা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন  রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ,আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা।