নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যাত্রী পরিষেবা প্রদানের পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এলেন মোহনপুর মহকুমার সিমনা অটো ই রিক্সা শ্রমিক সংঘের কর্মকর্তারা ।তাদের জন্য আপাতত মোহনপুর আদালত সংলগ্ন এলাকায় অটো পার্কিং এর ব্যবস্থা হয়। এই উপলক্ষে সিমনা অটো ই-রিক্সা শ্রমিক সংঘের কর্মীরা বুধবার আদালত সংলগ্ন এলাকায় পথ চলতি জনগণের জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা করেন। এদিন তারা পথচারী থেকে শুরু করে রিক্সা শ্রমিক, বিভিন্ন যানবাহনে চালক এবং যাত্রীদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন ।অটো শ্রমিকদের এই উদ্যোগকে স্বাগত জানাতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কার্তিক আচার্য, প্রদীপ দাস ও স্থানীয় গ্রাম প্রধান অজয় দেব সহ অন্যান্যরা ।সকলেই অটো শ্রমিকদের এই জনকল্যাণমূলক কর্মসূচির প্রশংসা করেন ।এই প্রসঙ্গে সিমনা অটো ই-রিক্সা শ্রমিক সংঘের সভাপতি সুনীল রায় জানান, যাত্রী সাধারণের সুবিধার্থে এখন থেকে মোহনপুর থেকে সিমনা ও কাতলামারা পর্যন্ত নিয়মিত অটো এবং ই রিক্সা চলবে। যাত্রী পরিষেবা প্রদানের পাশাপাশি আগামী দিনেও তারা সামাজিক কর্মসূচি পালন করে যাবেন বলে জানান তিনি।