শূন্য পদ পূরণ ও রোমান হরফে পাঠ্যপুস্তক প্রকাশের দাবিতে টিএসএফের বিক্ষোভ আন্দোলন

Jun 24, 2026

শূন্য পদ পূরণ ও রোমান হরফে পাঠ্যপুস্তক প্রকাশের দাবিতে টিএসএফের বিক্ষোভ আন্দোলন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিভিন্ন দাবির ভিত্তিতে বুধবার রাজধানীতে পাঁচ ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন তথা টি এস এফ ।এদিন সকাল ১১ টা থেকে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে শুরু হয় এই কর্মসূচি। কর্মসূচিতে দলের বিভিন্ন প্রান্ত থেকে শাখা সংগঠনের কর্মী সমর্থকরা প্লেকার্ড হাতে অংশগ্রহণ করেন ।তারা মূলত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এসসি এবং এসটি শুন্য পদ পূরণ এবং রোমান হরফে ককবরক পাঠ্য পুস্তক প্রকাশের দাবি তুলেন।এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সহ-সভাপতি জন দেববর্মা। এদিন তিনি জানান ,রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৩১০০টির  বেশি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সংরক্ষিত শূন্য পদ পড়ে রয়েছে ।এর মধ্যে এসটি সংরক্ষিত শূন্য পদের সংখ্যা ২০৪৭ টি এবং এসসি সংরক্ষিত শূন্য পদের সংখ্যা ১০৮৯টি ।দীর্ঘদিন ধরে এই শূন্য পদ গুলি পূরণের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে এসসি এবং এসটি ক্যাটাগরির শুন্য পদগুলি পূরণের দাবি জানান তিনি। এছাড়াও রাজ্যের বিদ্যালয় গুলিতে যে সমস্ত ককবরক পাঠ্যপুস্তক করেছে সেগুলি রোমান হরফে চালুর দাবিও জানান তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সহ-সভাপতি জন দেববর্মা।এদিন বিকেল তিনটা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকতার নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন টিএসএফ সহ-সভাপতি জানান ,শাসক দল ইচ্ছা প্রকাশ করলে এই দাবিগুলি এতদিনে পূরণ হয়ে যেত।