গাড়ি রাখার জায়গা নেই রাধানগর বাসস্ট্যান্ডে, ক্ষুব্ধ গড়ির মালিক ও মোটর শ্রমিকরা

Jul 07, 2026

গাড়ি রাখার জায়গা নেই রাধানগর বাসস্ট্যান্ডে, ক্ষুব্ধ গড়ির মালিক ও মোটর শ্রমিকরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাজধানীর রাধানগর বাসস্ট্যান্ডের জায়গা বেদখল হয়ে যাচ্ছে ।টি আর টি সি থেকে টেন্ডারে এই বাস স্ট্যান্ড দেখবার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিষয়টি জানেন না তা নয় ।তবে তিনি বিষয়টি মানতে  রাজি নন ।এদিন স্ট্যান্ডে গিয়ে দেখা গেল একদিকে আবর্জনারস্তুপ ।স্থানীয় হোটেলগুলি থেকে স্ট্যান্ডের একধারে আবর্জনা ফেলে রাখা হয় ।সংশ্লিষ্ট স্থান দিয়ে চলাফেরা বা গাড়ি রাখা যায় না ।রাধানগর স্ট্যান্ডের অন্যদিকে গড়ে উঠেছে একটি সস্তা কাপড়ের বাজার ।এই স্থানটিতেও তিন চারটি বাস গাড়ি সহজে রাখা যেত ।স্ট্যান্ড এর পেছনের অংশটি নির্ধারিত রয়েছে বিভিন্ন বেসরকারি স্কুল গুলির গাড়ি রাখার জন্য ।এর ফলে দূরপাল্লার বাস ,জীপ এবং মারুতি গাড়ি রাখার জন্য স্ট্যান্ডে স্থান পাওয়া যাচ্ছে না ।এই নিয়ে বিভিন্ন মোটর শ্রমিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, কর্তৃপক্ষ বিষয়গুলি দেখভাল করছে না।এদিকে টিআরটিসি থেকে টেন্ডার নেওয়া রাধানগর স্ট্যান্ডের  দেখ ভালের দায়িত্বে থাকা অসীম দাস জানান, অমল কিশোর সরকার নামে এক বাস মালিক এই অভিযোগ তুলেছেন ।তিনি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।দীর্ঘদিন ধরে বাস গাড়ি রাখার জন্য ধার্য করা টাকা তিনি দিচ্ছেন না ।এই টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে ৮৭ হাজার ৬০০ টাকা হয়েছে ।এই টাকা না দিয়ে যেন পার পেয়ে যান সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বাস মালিক এই অভিযোগ তুলেছেন বলে জানান অসীম দাস।এদিকে নিয়মিত সাফাই না হওয়ায় রাধানগর বাসস্ট্যান্ডের যত্রতত্র আবর্জনা চুপ হয়ে পড়ে রয়েছে ।এতে যাত্রী সাধারণ নানাহ অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ।

বিভাগ

সর্বশেষ খবর