ওঝার সহযোগিতায় বাড়ি দখলের চেষ্টা ,হামলায় আহত এক মহিলা

Jul 07, 2026

ওঝার সহযোগিতায় বাড়ি দখলের চেষ্টা ,হামলায় আহত এক মহিলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবিজ্ঞানের সহযোগিতায় মানুষ যখন সারা বিশ্ব প্রায় নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে  ,তখন একদল ধর্মান্ধ মানুষের মন এখনো ওঝার উপনির্ভরশীল ।প্রয়াত কাকার বাড়ি দখল করতে ওঝাকে কাজে লাগালো ভাতিজা ।এমনই অভিযোগ কাকিমার। চঞ্চল্যকর ঘটনা আগরতলার উজান অভয়নগর এলাকায় ।এই এলাকার বাসিন্দা পার্বতী পাল এবং অঞ্জু বালা পাল দুজনেরই স্বামীর সম্পত্তি ৫ গন্ডা করে পাওয়ার কথা। অভিযোগ বড় ভাইয়ের স্ত্রী এবং পুত্র যথাক্রমে পার্থ পাল এবং অঞ্জু বালা পাল পার্বতী পাল কে পাঁচ গন্ডা জায়গার বদলে সাড়ে তিন গন্ডা জায়গা প্রদান করে। এরপরও এই সাড়ে তিন গন্ডা জায়গা কেড়ে নিতে দীর্ঘদিন ধরে পার্বতী পালের উপর অমানুষিক অত্যাচার চালিয়ে আসছে ।এরই নগতম সংস্করণ ওঝার সহযোগিতা ।পার্বতী পালের অভিযোগ ,পাশের বাড়ির পার্থ পাল এবং অঞ্জু বালা পাল, তার স্বামীর সম্পত্তি দখলের জন্য ওঝা নিয়ে এসেছে ।মঙ্গলবার সকালে পার্বতী পাল বাড়ির বাইরে আবর্জনা ফেলতে গেলে পার্থ পাল এবং অঞ্জু বালা পাল তাকে বাড়িতে ঢুকিয়ে বেতম প্রহার শুরু করে। চিৎকার শুনে ছেলেমেয়েরা এগিয়ে এলে তার পুত্রকেও তারা মারধর করে বলে অভিযোগ ।এদিন আক্রান্ত পার্বতী পাল জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ।ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এখন সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি।এদিকে ওঝার সহযোগিতায় বাড়ি দখলের চেষ্টার খবর চাউর হতেই রাজধানীর উজান অভয়নগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

বিভাগ

সর্বশেষ খবর