আমবাসার স্বনামধন্য টাউন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হলো দুর্গাপূজার আনুষ্ঠানিক ব্যানার উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

Jul 16, 2026

আমবাসার স্বনামধন্য টাউন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হলো দুর্গাপূজার আনুষ্ঠানিক ব্যানার উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। আর তার আগেই আমবাসার স্বনামধন্য টাউন ক্লাবের পক্ষ থেকে ধুমধাম করে আয়োজন করা হলো দুর্গাপূজার আনুষ্ঠানিক ব্যানার উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ।তাদের এবছরের ভাবনা আত্মশুদ্ধি কল্পতরু ।ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে।এই আনন্দের মাঝেই মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে এক প্রশংসনীয় পদক্ষেপ নেয় ক্লাব কর্তৃপক্ষ। ব্যানার উন্মোচনের সাথে সাথেই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির । "রক্ত দিন, জীবন বাঁচান" - এই মহান বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই ক্লাবের এই বিশেষ আয়োজন। চারাগাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিগণ। এদিনের আয়োজিত অনুষ্ঠানে অতিথিগণদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শংকর চক্রবর্তী, কাউন্সিলর সুমন দেবনাথ, ক্লাব সভাপতি সত্যব্রত দেবরায়, আমবাসা বাজার কমিটির সভাপতি রবীন্দ্র দেবনাথ এবং সচিব রাধেশাম শর্মা সহ অন্যান্য। বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সচিব সুদীপ চক্রবর্তী বলেন,​   উনারা প্রতি বছর দুর্গাপূজা খুব আনন্দ সহকারে করেন । তবে এবার আনন্দের সাথে সাথে সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করতে রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তের কোনো বিকল্প হয় না, তাই পূজার সূচনার দিনটিকে  রক্তদানের মতো পবিত্র কাজের জন্য বেছে নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন।ভক্তি, করুণা এবং মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই এবার আমবাসা টাউন ক্লাব তাদের পূজার দিন দিন গুনতে শুরু করল। উৎসবের এই মরসুমে তাদের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য ক্লাব ও সংগঠনগুলোর কাছে এক বড় অনুপ্রেরণা।

বিভাগ

সর্বশেষ খবর