দিল্লি বা আগরতলা দেশের সর্বত্রই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে-প্রাক্তন মুখ্যমন্ত্রী

Jul 25, 2026

দিল্লি বা আগরতলা দেশের সর্বত্রই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে-প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দিল্লির যন্তর মন্তরের অনুকরণে রাজধানীর সার্কিট হাউস এলাকায় ছাত্রদের আন্দোলন শনিবার যষ্ট দিনে পড়ল।এদিন ছাত্রদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানাতে আন্দোলনস্হলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।তার সাথে ছিলেন সিপিআইএম দলের অন্যান্য নেতৃবৃন্দ।প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের সাথে কিছুক্ষণ কথা বলেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, নেট চালুর মাধ্যমে এতদিন ধরে ছাত্র-ছাত্রীদের বাছাই করে উচ্চশিক্ষার সুযোগ কেন্দ্রের হাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে ।এতে সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। পরীক্ষা বাতিল হচ্ছে। বিষয়টি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে ।এই ছাত্র-ছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ ।তারা অনিশ্চয়তায় ভুগলে হতাশা তৈরি হবে যা জাতির পক্ষে ক্ষতিকারক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করেন ,এই পরিপ্রেক্ষিতে এই ছাত্র আন্দোলন দুই চার দিনের জন্য নয় ,দীর্ঘ স্থায়ী হবে। রাজ্যের এই ছাত্র আন্দোলন প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, এই আন্দোলন ছাত্র-ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অচিরেই এই আন্দোলন রাজ্যের সকল অংশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। তিনি আরো জানান ,তার দৃ ঢ় বিশ্বাস, রাজ্যে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কার্যকরী ভূমিকা গ্রহণ করবে ছাত্রদের এই আন্দোলন। এদিন ছাত্রদের সাথে মিলিত হওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত ,বিধায়ক সুদীপ সরকার,নয়ন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।