নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নিট ইউজির প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিলের প্রতিবাদে দেড় মাস আগে থেকে দিল্লির যন্ত্রর মন্তরে শুরু হয় ককরোচ জনতা পার্টি তথা সি জে পির আন্দোলন। ছাত্রদের প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে ।এই দাবিতে গোটা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। অবশেষে শনিবার ছাত্র-ছাত্রীদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর চাউর হতেই দেশের বিভিন্ন স্থানে চলা আন্দোলনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে উল্লাস পরিলক্ষিত হয়। এমনই উল্লাস দেখা যায় এদিন আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন আন্দোলন স্থানে ।এই সংবাদ প্রকাশিত হওয়ার একটু আগেই এদিন আন্দোলন স্থলে এসে ছাত্রছাত্রীদের সাথে সংহতি প্রকাশ করে যিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্হান ত্যাগের পরই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরটি ছড়িয়ে পড়ে ।ছাত্র-ছাত্রীরা আনন্দে উত্তাল হয়ে উঠেন। তারা বিভিন্ন স্লোগান তুলে আন্দোলন স্থলে নাচতে শুরু করেন। উল্লাসে মত্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে একজন জানান ,এই জয় প্রেসের জয় ,প্রতিটি ছাত্রের জয় ,যারা আত্মহত্যা করেছেন তাদের জয় ।তিনি আরো জানান ,পদত্যাগের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে না ।শিক্ষা ব্যবস্থায় আমরা দায়বদ্ধতা এবং জবাবদিহিতা চাই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সংবাদে অন্যান্য রাজ্যের আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের মধ্যেও উল্লাস পরিলক্ষিত হয়। বিষয়টিকে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যায়িত করেন ককরোচ জনতা পার্টি তথা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই বিরাট জয়ের কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজের বলে জানান তিনি।