নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে ত্রিপুরা রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের অষ্টম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ।এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।এছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছাত্র আন্দোলনে একাংশের পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানান তিনি ।প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,ছাত্র আন্দোলন প্রশমন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য ভূমিকা ছিল। কারণ দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করে থাকে। ছাত্র আন্দোলন প্রসমনে সরকারের ভূমিকা কে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন ,বিজেপি গত 12 বছর ধরে জনবিরোধী নীতি নিয়ে সরকার চালাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী এই নীতি। দেশের ক্ষেত মজুর দিনমজুর এবং শ্রমিক অংশের মানুষ এই নীতির বিরুদ্ধে। ছাত্র আন্দোলনের আবহে এই সমস্ত বঞ্চিত ক্ষুব্ধ মানুষরা দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সংঘটিত করছেন। এতে ছাত্রদের এই আন্দোলন সারাদেশে শ্রমজীবী মানুষের মধ্যে প্রসারিত হচ্ছে। রাজ্যে এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্মেলনে বক্তব্য রাখেন সিআইডিইউ রাজ্য সভাপতি মানিক দে এবং রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করেন।