গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী

Aug 06, 2026

গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ : মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গনে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করেছেন। মিলন মেলায় বস্ত্র শিল্প সম্মেলনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘গত ৫০ বছরে শিল্পে পিছিয়ে পড়েছে বাংলা। তবে রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার। এ বার রাজ্যে শিল্প ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। সরকারে আসার তিন মাসের মধ্যে আমরা অনেক কাজ করেছি। আমরা সংকল্পপত্র মেনে কাজ করার চেষ্টা করছি।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত তিন মাসে রাজ্যের সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। শিল্পের বিকাশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা হবে এবং শিল্পপতিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।' তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, 'রাজ্যে কোনও ধরনের গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না।'

বিভাগ

সর্বশেষ খবর