রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Aug 08, 2026

রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     বিদ্যুৎ সমস্যা নিয়ে গোটা রাজ্যেই তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে ।স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্যের সর্বত্র চলছে বিক্ষোভ। বিদ্যুৎ বিল নিয়ে অতিষ্ঠ গোটা রাজ্যবাসী। এই অবস্থায় বিদ্যুৎ মন্ত্রীকে এদিন কাঠগড়ায় তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য শাখার উদ্যোগে আগরতলার জেলা আদালতের নতুন ভবনের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এর উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে কাঠগড়ায় তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষিমন্ত্রী ক্ষেতে নামছেন কিন্তু বিদ্যুৎ মন্ত্রী খুঁটি তুলছেন না । তিনি আরো বলেন বিদ্যুৎ এর নামে যে কাণ্ডকারখানা চলছে তাকে এক প্রকার লুট বলা যায়। গরিবের পকেট কাটা হচ্ছে। কিন্তু ত্রিপুরায় বিদ্যুতের কোন ঘাটতি নেই। তিনি জানান বাম আমলে দেশের মধ্যে ৩-৪ টি রাজ্য ছিল যে রাজ্যগুলিতে উদ্বৃত্ত বিদ্যুৎ ছিল। এর মধ্যে ত্রিপুরা ছিল একটি। রাজ্যের বিদ্যুৎ উত্তরপ্রদেশ এবং দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সাথে আলোচনা চালিয়েছিল । তিনি বলেন, বর্তমানে নতুন করে এক কিলোওয়াট বিদ্যুৎ তৈরি হয়নি শুধু মানুষকে নাজেহাল করা হচ্ছে। অন্যান্য ক্ষেত্রগুলি নিয়েও  তীব্র ক্ষোভ ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।তিনি বলেন মানুষের জীবনধারণের জন্য প্রতিটি ক্ষেত্রই গুরুত্বপূর্ণ। শিক্ষা স্বাস্থ্য যাতায়াত ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই নজর দিতে হবে।

বিভাগ

সর্বশেষ খবর