নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার ক্ষুব্ধ জনজাতি অংশের জনগণ দীর্ঘদিন যাবৎ তিতিবিরক্ত হয়ে নোয়াবাড়ি থেকে মাখন সরদার পাড়া প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল দশার পরিপ্রেক্ষিতে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকারকে নিজ পায়ে হেঁটে সে রাস্তাটি দেখিয়ে দিয়েছিল।যাতে করে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। বিধায়িকা মহোদয়া আশ্বাসও দিয়েছিল সেই তিন কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কার করে দেওয়া হবে। সেই বিধায়িকার আশ্বাস যেন বর্তমানে ঐ এলাকার জনজাতি অংশের জনগণের জন্য কলাপাতা। শনিবার ঐ এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে বেহাল দশায় পরিণত সে রাস্তায় দাঁড়িয়ে পুরোপুরি হুমকি দিলেন। যদি অতি দ্রুত সেই রাস্তাটি সংস্কার করে দেওয়া না হয় আগরতলা কমলাসাগর মধুপুর মূল সড়ক অবরোধে বসবে। জনগণের অভিযোগ সেই রাস্তাটি দিয়ে নোয়াবাড়ি, মাখন সরদারপাড়া এলাকার জনগণ মধুপুর, কৈয়াডেপা পুরাথল ইত্যাদি যাওয়ার একমাত্র রাস্তা। সম্পূর্ণ রাস্তাটি ভেঙ্গে কাদায় পরিণত হয়ে আছে। বাইক গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কোন অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া বর্তমানে কোন গাড়ির সেই এলাকায় আসতে সাহস পাচ্ছে না। তাদের আরো অভিযোগ রাস্তাটি ভেঙ্গে কাদায় পরিণত হয়ে আছে। তাদের একটি বক্তব্য, আমরা কিছুই চাই না এলাকার বিধায়িকার কাছে। শুধু আমাদের রাস্তাটি সংস্কার করে দিলেই হবে। গোটা রাজ্যে এত উন্নয়ন চলছে বিজেপি নেতা মন্ত্রীদের মুখের বাণীতে শোনা যাচ্ছে। কিন্তু নোয়াবাড়ি মাখন সরদার পাড়া এলাকার দিকে তাকালে উন্নয়নের চিত্রটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তবে ইতিমধ্যে রাস্তাটির সংস্কার করে দেওয়া না হলে আগামী দিন প্রায় পাঁচশ পরিবার রাস্তায় বসে পড়বেন তা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন। এখন দেখার বিধায়িকার নজরে সে রাস্তাটি আসে কিনা।