নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার মুম্বইয়ের ফোর্ট এলাকায় ‘ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (এনইউসিএফডি)-এর নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করেন। এছাড়াও কেন্দ্রীয় সমবায় মন্ত্রী পরিষেবারও সূচনা করেন। এছাড়া, তিনি ‘অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স’ (পরিচালনগত ঝুঁকি ব্যবস্থাপনা ও সহনশীলতা) বিষয়ক একটি সচিত্র গ্রন্থ প্রকাশ করেন ও অনুষ্ঠানে ৬টি সমবায় ব্যাঙ্কের প্রতিনিধিদের সংবর্ধনা জানান।এই উপলক্ষ্যে এনইউসিএফডি এবং ‘ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি’-র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই যৌথ উদ্যোগটি শহুরে সমবায় ব্যাংকিং ক্ষেত্রে সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।