নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘ দিনের মাতারবাড়ি এলাকার লোকজনদের একটা দাবি ছিল সেখানে যেন একটা কলেজ তৈরি করা হয়। যাতে করে এলাকার ছেলে - মেয়েরা বাইরে যেতে না হয়। এলাকার বিধায়ক হয়ে অভিষেক দেবরায় সেই দাবি যাতে করে ফলপ্রসূ হয় সেই চেষ্টা জারি রেখেছেন।গত কয়েক মাস আগে মাতা বাড়ি বিধানসভা অন্তর্গত চন্দ্রপুর এলাকায় একটি কলেজ তৈরি করার পরিকল্পনা নিয়ে বাইরের সংস্থা ইচ্ছা প্রকাশ করেছেন এলাকার বিধায়কের কাছে।সেই মতো " মাইলস্টোন" নামে একটি কলেজ তৈরি করার পরিকল্পনা নিয়ে চন্দ্রপুরে করার ইচ্ছা প্রকাশ করেন এলাকার বিধায়কের কাছে। বিধায়ক সম্মতি দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ কাজ শুরু করেন। সোমবার কাজের কতটুকু অগ্রসর হয়েছে দেখতে যান এলাকার বিধায়ক অভিষেক দেবরায় সহ কলেজ কর্তৃপক্ষ। শেষে সাংবাদিকদের সামনে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, এখানে একটি অত্যাধুনিক ফার্মেসি কলেজ তৈরি হবে সেখানে ডিপ্লোমা, ডি ফার্মা এম ফার্মা সহ আরো কিছু এখানে চালু করা হবে যাতে করে এলাকার ছেলেমেয়েরা বাইরে যেতে না পারে। কলেজ কর্তৃপক্ষ এক লক্ষ আঠারো হাজার নয়শ স্কয়ার ফুটে এই ফার্মেসি কলেজ তৈরি করছে। কিছুদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কলেজের উদ্বোধন হবে। তিনি আশা প্রকাশ করেন যেভাবে অত্যাধুনিকভাবে কলেজ তৈরি করছে দেশের মধ্যে পাঁচটা কলেজ যদি থাকে তার মধ্যে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুরে এই ফার্মেসী কলেজ যার নাম মাইলস্টোন এটি একটি অন্যতম। এই কলেজ তৈরি হবার ফলে ছাত্রছাত্রীরা যেমন উপকার হবে তেমনি কিছু কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলে তিনি আসা ব্যক্ত করেন। এই কলেজে তৈরি করতে এখন পর্যন্ত 60 থেকে 70 কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক স্তরে এটা তৈরি করা হচ্ছে বলে জানান এলাকার বিধায়ক অভিষেক দেবরায়।