শিক্ষক নিয়োগ-সহ চার দফা দাবিতে সমরেন্দ্রগঞ্জ বিদ্যালয়ে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী ও অভিভাবকরা

Aug 10, 2026

শিক্ষক নিয়োগ-সহ চার দফা দাবিতে সমরেন্দ্রগঞ্জ বিদ্যালয়ে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী ও অভিভাবকরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার সকাল ৭টা নাগাদ ছাত্রছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়। পরে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে নিজেদের দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়।বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মূল দাবিগুলির মধ্যে ছিল— বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে অবিলম্বে চারজন শিক্ষক নিয়োগ, একজন স্থানীয় শিক্ষক নিয়োগ,   বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন রান্নার জন্য এলপিজি গ্যাস সংযোগের ব্যবস্থা এবং নার্সারি শ্রেণির শিশুদের দেখভালের জন্য দুইজন আয়া নিয়োগ।ছাত্রছাত্রীদের এই আন্দোলনে এলাকার বহু অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও সামিল হন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তাদের ন্যায্য দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিভাগ