Aug 10, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সি পি আই (এম )দলের চারটি অঙ্গ সংগঠনের ডাকে আজ কমলপুরে আইন অমান্য আন্দোলন হয়। আন্দোলনে কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়।বর্ধিত বিদ্যুৎ মাসুল ও স্মার্ট মিটার বাতিলের দাবি,জাতীয় সড়কের বেহাল অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি সহ এগারো দফা দাবিতে কমলপুর ডাকবাংলো'র সামনে থেকে থেকে সি পি আই (এম )'র প্রায় ছয় শতাধিক লোক মিছিল করে আসে পরবর্তীতে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে এসে দলীয় কর্মীরা আটক হয়। পরে তাদেরকে বিদ্যালয়ে ঢুকিয়ে দেওয়া হয়।
Copyright ©2026 | News Tripura