Aug 20, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কুড়িয়ে পাওয়া ১০হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন বিশালগড় থানার ট্রাফিক ইউনিট! জানাযায় বিশালগড় এলাকায় ব্রীজ চৌমুহনী এলাকায় কর্তব্য পালন করার সময় এক ট্রাফিক কর্মী ১০ হাজার টাকা কুড়িয়ে পায়। অন্যদিকে প্রকৃত মালিক তাসলিমা বেগম ১০ হাজার টাকার হারিয়ে একেবারে দিশেহারা। ট্রাফিক পুলিশ সে কুড়িয়ে পাওয়ার ১০০০০ টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার দৌঁড়ঝাপ শুরু করেন। যথারীতি ঘনিয়ামাড়া এলাকার তাসলিমা বেগম হাতে বিশালগড় থানা ট্রাফিক ইউনিট সে টাকা তুলে দিয়ে সত্যতার নজির গড়লেন। ট্রাফিক পুলিশের এই সত্যতায় মুগ্ধ গোটা বিশালগড়।
Copyright ©2026 | News Tripura