নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কাঞ্চনবাড়িতে সরকারি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের দাবিতে আন্দোলনে স্কুল পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল বিদ্যাজ্যোতি স্কুলের গেটে তালা মেরে শিক্ষক-শিক্ষিকাদের আটকে রাস্তা অবরোধে সামিল কচিকাচা পড়ুয়া থেকে তাদের অভিভাবকরা। স্কুলের শিক্ষক সংকট মেটাতে বৃহস্পতিবার আন্দোলন শামিল হন তারা। অভিভাবকদের অভিযোগ, বিদ্যাজ্যোতি প্রকল্পের এই বিদ্যালয়টি প্রাথমিক পর্যায়ে নেই পর্যাপ্ত শিক্ষক, বিদ্যালয়ে রয়েছে পরিকাঠামোগত সমস্যা। এনিয়ে স্কুল পরিচালন কমিটি থেকে প্রশাসনকে জানিয়েও হচ্ছেনা সুরাহা কিছুই। বাধ্যহয়ে আন্দোলনে সামিল হয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফটিকরায় থানার পুলিশ। ছুটে যান বিদ্যালয়ের প্রিন্সিপাল তরুণ দেববর্মা। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার হয় আন্দোলন।