গোপনে রাশিয়া সফরে সিআইএ প্রধান

Aug 26, 2026

গোপনে রাশিয়া সফরে সিআইএ প্রধান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ হঠাৎ করেই রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী বোয়িং 'সি-১৭' গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করে। বিমানটি অবতরণের বিষয়ে তাৎক্ষনিকভাবে ক্রেমলিন জানিয়েছিল, তাদের কাছে কোন তথ্য নেই। এরপর কয়েক ঘণ্টা যেতে না যেতেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিচালক জন র‍্যাটক্লিফ গোপন বৈঠকে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।তবে তার এ সফরের উদ্দেশ্য কী এবং রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন, এ বিষয়ে ওয়াশিংটন কিংবা মস্কো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উচ্চপর্যায়ের মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক এমনিতেই বেশ বিরল।এদিকে, ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যেও র‍্যাটক্লিফের সফরের বিষয়ে ইঙ্গিত মিলেছে। তবে, মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে লাটভিয়া হয়ে সেই বড় মার্কিন সামরিক বিমান রাশিয়া ছেড়ে লাটভিয়ায় ফিরে যায়।সামাজিক মাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতে দেখা গেছে। তবে ওই বহরটি র‍্যাটক্লিফকে বহন করছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফের সফরের আগে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানায়, তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করবে। প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয়েছিল বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।সিআইএ পরিচালক হিসেবে এটি র‍্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে। তবে মস্কোয় থাকা রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন বলে জানা গেছে।মস্কোয় সাবেক ব্রিটিশ সামরিক সদস্য জন ফোরম্যান মনে করছেন, র‍্যাটক্লিফের আকস্মিক সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে ‘উত্তেজনা নিয়ন্ত্রণ’। জার্মানিতে সাম্প্রতিক ড্রোন তৎপরতার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে যে জল্পনা চলছে, তার প্রেক্ষাপটেও সফরটি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তিনি।