বাইক চুরি চক্রের আরও এক সদস্য গ্রেফতার, উদ্ধার বাইক ও স্কুটি

Aug 25, 2026

বাইক চুরি চক্রের আরও এক সদস্য গ্রেফতার, উদ্ধার বাইক ও স্কুটি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আগরতলা শহর, লিচুবাগান, কোনাবন ও বিশালগড় এলাকায় একাধিক বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছিল এনসিসি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। এরপর সোমবার গভীর রাতে লিচুবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের কাছ থেকে একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি বাইকটি তার মামার বলে দাবি করলেও পুলিশ স্ক্যান রিপোর্টে দেখতে পায়, উদ্ধার হওয়া স্কুটিটি অন্য এক ব্যক্তির নামে রয়েছে। মঙ্গলবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, বাইক চুরির ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে গ্রেফতার হওয়া অভিযুক্তকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বাইক চুরির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান ওসি।

বিভাগ