নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আজ ধলাই জেলার ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দিপালী দেববর্মা জানান আগামী ২৭শে আগস্ট ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে KHELO INDIA DIALOGUE অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। দেশের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি দেশের তরুণ খেলোয়াড় ও যুব সমাজকে সম্বোধন করবেন। ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছেলেমেয়েরা এবং বিদ্যালয় থেকে যারা জাতীয় স্তরের খেলায় অংশ নিয়েছেন তারা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে। বিদ্যালয়ের জন্য এটি এক গৌরবময় অধ্যায় বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক লক্ষণ দেব, এন এস এস কোর্ডিনেটর অশোক ভট্টাচার্য ও মাই ভারতের প্রতিনিধি।