ধৈর্য সহকারে কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে -নিয়োগ প্রাপ্ত মেডিকেল অফিসারদের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Aug 25, 2026

ধৈর্য সহকারে কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে -নিয়োগ প্রাপ্ত মেডিকেল অফিসারদের পরামর্শ মুখ্যমন্ত্রীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  নির্বাচিত জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হলো মঙ্গলবার ।এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা আজ নিয়োগপত্র হাতে পেয়েছেন তাদেরকে ধৈর্য সহকারে কাজ করার মধ্য দিয়ে মানুষের আস্থা জয় করে নিতে হবে ।তিনি বলেন কাজের কোন বিকল্প নেই। নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন আপনারা চিকিৎসক বটেই ,এখন থেকে সরকারি কর্মচারী এবং জনসেবকও ।তাই কাজের প্রতি মানবিক এবং সহানুভূতিশীল হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। এই অনুষ্ঠান থেকেও পরোক্ষ ভাবে বিরোধীদের প্রতি তোপ দাগেন মুখ্য মন্ত্রী। তিনি বলেন কিছু ব্যক্তি চাকরি নেই ,জল নেই ,রাস্তাঘাট নেই বলে চিৎকার করে ।এগুলি মুখস্থ বুলি ।কিন্তু তারা ভাবেন না যে উন্নয়ন থেকে শুরু করে প্রতিনিয়ত কর্মসংস্থানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মহার্ঘ ভাতা ৩ শতাংশ থেকে বাড়িয়ে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তা সবাই জানেন। এক শতাংশ ডিএ প্রদানের জন্য ১০০ কোটি টাকা প্রয়োজন হয় ।তাই ধীরে ধীরে কর্মচারীদের এই ডিএ পার্থক্য দূর করা হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে ।এখন পর্যন্ত নিয়োগ নিয়ে কোন চ্যালেঞ্জ হয়নি৷। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান এখন পর্যন্ত এই সরকারের আমলে ২২ হাজার ৩৬৫ জনকে সরাসরি চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৮-১৯ সাল থেকে চব্বিশ আগস্ট ২০২৬ পর্যন্ত ২৬ হাজার ২২৮ জনকে কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে ।এর পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করে চলছে রাজ্য সরকার।

বিভাগ