নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের প্রতি কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের প্রতি এই বার্তা দেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মঙ্গলবার মহাকরণে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রী। এই প্রসঙ্গেই তিনি জানান, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের দাবি দাওয়া থাকতেই পারে ।এটা স্বাভাবিক ।কিন্তু তা বলে হঠাৎ করে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রেখে, বাচ্চাদের পড়াশোনা এবং খাবারের ব্যবস্থা বন্ধ রেখে আন্দোলনে সামিল হওয়া যাবে না ।এই ধরনের কার্যকলাপ সরকার বরদাস্ত করবে না ।সংশ্লিষ্ট বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।মন্ত্রী আরো জানান, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের দাবি-দাওয়া নিয়ে সরকার যথেষ্ট সচেতন ।সমস্যা সমাধানের জন্য সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।প্রসঙ্গত উল্লেখ্য যে গ্রাচুইটি প্রদান ,সমকাচে সম বেতন প্রদান ,সরকারি কর্মচারীদের মতো সমস্ত সুযোগ-সুবিধা প্রদান সহ বিভিন্ন দাবির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিছুদিন বাদে বাদেই তারা সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে রাজপথে মিছিল সংঘটিত করছেন অথবা আইসিডিএস কার্যালয়ে ডেপুটেশন প্রদান করছেন। কিন্তু এখন থেকে সেন্টার বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা স্তব্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন আর করা যাবে না।