ইউপিআই-এর বিশাল ব্যাপ্তি ও প্রসারে প্রত্যেক ভারতীয়র গর্ববোধ করা উচিত : প্রধানমন্ত্রী

Aug 26, 2026

ইউপিআই-এর বিশাল ব্যাপ্তি ও প্রসারে প্রত্যেক ভারতীয়র গর্ববোধ করা উচিত : প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইউপিআই ভারতের পেমেন্ট ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। ইউপিআই-এর ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, ইউপিআই-এর বিশাল ব্যাপ্তি ও প্রসারে প্রত্যেক ভারতীয়র গর্ববোধ করা উচিত। প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স মাধ্যমে জানান, "এক দশক আগে ইউপিআই চালু হয়েছিল, যা ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রয়েছে। ইউপিআই-এর বিশাল ব্যাপ্তি ও প্রসার এমন একটি বিষয়, যা নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ববোধ করা উচিত।"ইউপিআই ভারতের পেমেন্ট ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব এনেছে। সহজ, নিরাপদ এবং তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ইউপিআই ভারতের লেনদেনের পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। ভারতের গন্ডি পেরিয়ে ভুটান, নেপাল, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, শ্রীলঙ্কা, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মালদ্বীপ-সহ ১১টি দেশে ইউপিআই পরিষেবা চালু রয়েছে।