উত্তর প্রদেশে চিনির কোনও ঘাটতি নেই : যোগী আদিত্যনাথ

Aug 26, 2026

উত্তর প্রদেশে চিনির কোনও ঘাটতি নেই : যোগী আদিত্যনাথ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর প্রদেশে চিনির কোনও ঘাটতি নেই বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার লখনউতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "চিনির সংকট নিয়ে নানা কথা শোনা গেলেও, উত্তর প্রদেশে চিনির কোনও ঘাটতি নেই। এখানে প্রতি মাসে মোট ৪ লক্ষ টন চিনির প্রয়োজন হয়; অথচ আমাদের কাছে ২৮ লক্ষ টন চিনি মজুত রয়েছেঅর্থাৎ আমাদের হাতে সাত মাসের সরবরাহ মজুত আছে। তাছাড়া, আগামী ১৫ অক্টোবর থেকে চিনিকলগুলোর কার্যক্রম পুনরায় শুরু হলে আমরা আরও ৯০ লক্ষ টন (বা ৯০০ লক্ষ কুইন্টাল) চিনি উৎপাদন করব। উত্তর প্রদেশের এমন বিশাল মাত্রায় উৎপাদনের সক্ষমতা রয়েছে। রাজ্যের ২৫ কোটি মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি ভারতের মোট ১৪০ কোটি মানুষের জন্যও চিনি জোগান দেওয়ার সক্ষমতা উত্তর প্রদেশের আছে।''