আমতলিতে মাদকবিরোধী অভিযানে ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মোস্ট ওয়ান্টেড মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার বাড়ি থেকে ২০ গ্রাম ব্রাউন সুগার/হেরোইন, ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। আমতলী থানার পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ-এর ১২৪ নম্বর ব্যাটালিয়নের ‘এ’ কোম্পানির যৌথ অভিযানে এই সাফল্য আসে।গ্রেফতার ব্যক্তিকে বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।