কৈলাসহরে আধুনিক আইটিআই, কারিগরি শিক্ষায় নতুন সম্ভাবনা

Aug 26, 2026

কৈলাসহরে আধুনিক আইটিআই, কারিগরি শিক্ষায় নতুন সম্ভাবনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   রাজ্যে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর যৌথ উদ্যোগে রাজ্যের ১৯টি আইটিআই প্রশিক্ষণ কেন্দ্রকে আধুনিকীকরণ করা হচ্ছে। এর মধ্যে ঊনকোটি জেলার কৈলাসহরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ আধুনিক আইটিআই প্রশিক্ষণ কেন্দ্রের কাজ প্রায় ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের টেকনিক্যাল অ্যাডভাইজার বিধান দাস।মঙ্গলবার তিনি জানান, শিল্পক্ষেত্রের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ইন্ডাস্ট্রি ৪.০-এর চাহিদা অনুযায়ী ৮টি দীর্ঘমেয়াদি ও ২৩টি স্বল্পমেয়াদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।এই কেন্দ্রগুলি চালু হলে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একইসঙ্গে শিল্পক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। কৈলাসহরে আধুনিক আইটিআই কেন্দ্রটি চালু হলে ঊনকোটি জেলার যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।