নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনগুলির মধ্যে রয়েছে রাখিবন্ধন উৎসব। এই উৎসবের মাধ্যমে বোনেরা ভাইদের রাখি পরিয়ে দীর্ঘায়ু কামনাকরে। তারপাশাপাশি ভাইয়ে সর্বদা বোনদের রক্ষাকরার দায়িত্ব হাতেনেয়। এই রাখীবন্ধন উৎসবে মাতোয়ারা হলেন শান্তির বাজার থানায় কর্তব্যরত আরক্ষাদপ্তরের বোনেরা। নিজদায়িত্ব পালনের পাশাপাশি ভাইদের দীর্ঘায়ু কামনাকরে এই উৎসবে মাতোয়ারা হলেন আরক্ষাদপ্তরের বোনেরা। আজকে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে থানায় কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মী, বনদপ্তরের কর্মী, সংবাদমাধ্যমের কর্মী, যান চালক, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য ভাইদের হাতে রাখি পরিয়েদিলো আরক্ষা দপ্তরের বোনেরা। আজকের এই কর্মসূচীর সম্পর্কে জানাতেগিয়ে শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমা জানান বোনদের এই উদ্দ্যোগ প্রসংশনীয়। আজকের অনুষ্ঠানেরমধ্যদিয়ে সকলে বোনদের রক্ষনার্থে সর্বদা পাশে থাকার পতিশ্রুতি প্রদানকরেন। আজকের এই রাখীবন্ধন উৎসবকে কেন্দ্রকরে থানায় উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়। আরক্ষা দপ্তরের বোনেদের এইধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানান।