নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারতজুড়ে পালিত হতে চলেছে জাতীয় ক্রীড়া দিবস।চলতি মাসের ২৮ থেকে ৩০ আগস্ট সারা দেশে চলবে ‘খেলা, চেতনা ও একতা’র এই উৎসব। এই উপলক্ষে আজ আমবাসা যোগা কেন্দ্রে আয়োজিত হয় হকির জাদুঘর ধ্যানচাঁদের জন্ম জয়ন্তী। ২৯ শে অঘাস্ট ধ্যানচাঁদের জন্মজয়ন্তী উপলক্ষে আজ ২৮ শে অগাস্ট বিকেলে আমবাসা যোগা কেন্দ্রে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। খেলোয়ারদের মনে উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যে এই আয়োজন বলে জানান ক্রীড়া শিক্ষক অরুন দাস। ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত অতিথিগণ ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যোগা শিক্ষার্থীরা তাদের যোগা কৌশল উপস্থিত সকলের সামনে তুলে ধরে।