আলভারেজ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফ্লিক

Aug 28, 2026

আলভারেজ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফ্লিক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে ঘিরে চলমান ট্রান্সফার গুঞ্জন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সঙ্গে হুলিয়ান আলভারেজের নাম জড়িয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ফ্লিক। মুচকি হেসে তিনি বলেন, আলভারেজ বর্তমানে বার্সেলোনার খেলোয়াড় নন। তাই তাকে নিয়ে চলমান আলোচনা সম্পর্কে কোনো মন্তব্য করতে চান না।নিজেদের সবশেষ ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে রাফিনিয়ার ভূমিকা নিয়ে ফ্লিক বলেন, মাঠে তিনি ঠিক কোন পজিশনে খেলছেন, সেটি তার কাছে বড় বিষয় নয়। বরং দলের জন্য রাফিনিয়া কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। সমর্থকদের সঙ্গে রাফিনিয়া ও দলের দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন বার্সা কোচ। তার মতে, দলের ভেতরের ইতিবাচক পরিবেশই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।বর্তমান দল ও পারফরম্যান্স নিয়েই নিজের মনোযোগ ধরে রাখতে চান ফ্লিক। টানা দ্বিতীয় জয় পাওয়ায় আনন্দ প্রকাশ করে তিনি জানান, এই মুহূর্তে ম্যাচ ও দলের বাইরে অন্য কোনো বিষয় তার ভাবনায় নেই।দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

বিভাগ

সর্বশেষ খবর