সমঝোতা নয়, নিষেধাজ্ঞার চাপেই তেহরানকে বশে আনতে চান ট্রাম্প

Aug 28, 2026

সমঝোতা নয়, নিষেধাজ্ঞার চাপেই তেহরানকে বশে আনতে চান ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের সঙ্গে জুন মাসে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা (এমওইউ) পুনরুজ্জীবিত করার আগ্রহ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি কঠোর অর্থনৈতিক চাপ ও নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানকে আরও অনুকূল শর্ত মেনে নিতে বাধ্য করতে চান বলে জানিয়েছে সূত্র।বৃহস্পতিবার (২৭ আগস্ট) টাইমস অব ইসরাইলকে দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন মনে করছে নতুন নিষেধাজ্ঞার চাপ ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ছাড় দিতে বাধ্য করবে।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা চলছে না। এমনকি ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া চীনা ব্যাংকগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন, তা ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও নৌপরিবহন খাতকে লক্ষ্য করে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, হংকং, চীন, সিঙ্গাপুর ও ইউরোপের যেসব প্রতিষ্ঠান ইরানি তেল পরিবহনে জড়িত, তারাও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।মধ্যস্থতাকারী দেশগুলোর এক জ্যেষ্ঠ কূটনীতিক জানান, জুনের সমঝোতা স্মারক পুনরায় কার্যকর করতে আর আগ্রহী নন ট্রাম্প। কাতার ও পাকিস্তান নতুন করে আলোচনার চেষ্টা করলেও ট্রাম্প তাদের জানিয়েছেন, আগের শর্তে তিনি আর ফিরতে চান না। কারণ, তার মতে, ইরান একাধিকবার শেষ মুহূর্তে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।তবে এই কৌশল সফল করতে হলে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে চাপ অব্যাহত রাখতে হবে। সংশ্লিষ্ট কূটনীতিকের মতে, যুদ্ধ নিয়ে মার্কিন জনমতের বিরূপ অবস্থানের কারণে ট্রাম্প প্রশাসনের পক্ষে এত দীর্ঘ সময় অপেক্ষা করা কঠিন হতে পারে।অন্যদিকে সাবেক মোসাদ প্রধান ডেভিড বারনিয়া ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেন, এটি ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করার পথে ‘আরেকটি ধাপ’ মাত্র। কেবল নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়; অর্থনৈতিক, কূটনৈতিক ও গোপন অভিযানের চাপ আরও বাড়াতে হবে।বারনিয়ার ভাষায়, ‘ইরানের জনগণ বর্তমান শাসনের পতন চায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বে পশ্চিমা বিশ্বও এখন সেই লক্ষ্যেই এগোচ্ছে।’এদিকে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজকে ওই জলপথ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ দেশটির জ্বালানি সরবরাহে বড় সংকট সৃষ্টি করেছে।   

বিভাগ

সর্বশেষ খবর