বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Sep 04, 2026

বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, "ধর্ম রক্ষতি রক্ষিতঃ"|সেই সঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী লেখেন, "বিশ্ব হিন্দু পরিষদ (ভি এইচ পি)-এর ৬২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরিষদের সমস্ত কার্যকর্তা, শুভানুধ্যায়ী ও সনাতনী ভাই-বোনেদের জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন।১৯৬৪ সালের পুণ্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে সনাতন সমাজকে ঐক্যবদ্ধ করা, ধর্ম ও সংস্কৃতির রক্ষা এবং মানবসেবার মহান লক্ষ্য নিয়ে এই সংগঠনের সূচনা হয়েছিল। বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে বিশ্বের দরবারে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যের ধ্বজ তুলে ধরতে এবং পীড়িত ও বঞ্চিত মানুষের সেবায় বিশ্ব হিন্দু পরিষদের অবদান অনস্বীকার্য।ঐতিহাসিক শ্রীরাম জন্মভূমি মুক্তি আন্দোলন থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তির সেবা, পরিষদের অগণিত নিষ্ঠাবান ও ত্যাগী কার্যকর্তাদের অবিচল সংকল্প আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।" 

বিভাগ

সর্বশেষ খবর