Sep 05, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমতলী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি কান্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার আমতলী থানার পুলিশ শুক্রবার রাতে তাকে আমতলী এলাকা থেকে গ্রেফতার করে ।তার বাড়ি রাজনগর এলাকায়। একাধিক চুরি কান্ডের সাথে জড়িত এই অভিযুক্ত ।সম্প্রতি কাঁঠালতলী এলাকার এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই চুরি কাণ্ডে ধৃত অভিযুক্ত যুক্ত ছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বেশ কিছু চোরের নাম পেয়েছে পুলিশ।শনিবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। এদিন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন।
Copyright ©2026 | News Tripura