ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে  মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম দলের প্রার্থীরা

Sep 05, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম দলের প্রার্থীরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে আজ শনিবার আমবাসা আর ডি ব্লকের অধীনস্থ বিভিন্ন ব্লকের ১১৩ টি আসনের মধ্যে প্রায় ৭০ টি আসনে মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম দলের প্রার্থীরা।   এদিন মনোনয়নপত্র দাখিলের আগে দলীয়কর্মী সমর্থকদের এক সারা জাগানো মিছিল আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক অফিসের সামনে আসে। সেখান থেকে প্রার্থীরা গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন ।  এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমধলাইজেলা কমিটির সম্পাদক অঞ্জনদাস, সিপিআইএম নেতৃত্ব কাজল দেব , প্রদীপ সাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকারে জয় নিয়ে আসা প্রকাশ করেন ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস

বিভাগ