উত্তর প্রদেশ প্রাচীন জ্ঞান ও সংস্কৃতির পবিত্র ভূমি : যোগী আদিত্যনাথ

Sep 06, 2026

উত্তর প্রদেশ প্রাচীন জ্ঞান ও সংস্কৃতির পবিত্র ভূমি : যোগী আদিত্যনাথ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার এক ভিডিও বার্তায় যোগী আদিত্যনাথ বলেছেন, "আমি সেই সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানাই, যাঁরা রাজ্যের শিক্ষাধারাকে আধুনিক রূপে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। উত্তর প্রদেশ প্রাচীন জ্ঞান ও সংস্কৃতির পবিত্র ভূমি। কাশী জ্ঞানালোক দিয়ে বিশ্বকে আলোকিত করেছিল। সারনাথে ভগবান বুদ্ধ তাঁর প্রথম উপদেশ দিয়েছিলেন। অযোধ্যা, মথুরা, বৃন্দাবন ও প্রয়াগরাজ সনাতন জ্ঞান-পরম্পরার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এখন আমাদের শিক্ষকরা জ্ঞানের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে নতুন কৌশল ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলছেন।"

বিভাগ